For Advertisement
মদ্যপ অবস্থায় মেয়রের গালাগালের অডিও ভাইরাল
ফরিদপুর পৌর মেয়র অমিতাভ বোসের অডিও রেকর্ড ভাইরাল। মেয়র হওয়ার পর থেকেই বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ সম্পদ গড়েন ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস। এ নিয়ে মেয়রের বিরুদ্ধে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও দুর্নীতি দমন কমিশনে অভিযোগ করেন ফরিদপুরের শংকর মিত্র নামের এক ব্যক্তি। ওই অভিযোগের প্রেক্ষিতে তদন্তে নামে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এতে ক্ষিপ্ত হয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও দুর্নীতি দমন কমিশনকে উদ্দেশ্যে করে মদ্যপ অবস্থায় অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন পৌর মেয়র অমিতাভ বোস। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক অডিও বার্তায় শোনা যায়, মদ্যপ অবস্থায় মেয়র অমিতাভ বোস দুদক ও মন্ত্রণালয়কে অকথ্য ভাষায় গালাগাল করছেন। এছাড়া ফরিদপুরে আওয়ামী লীগের রাজনীতি নিয়েও নানা মন্তব্য করতে শোনা যাচ্ছে। ভাইরাল হওয়া অডিও’তে তিনি বলছেন, ফরিদপুরে আওয়ামী রাজনীতি করতে হলে তাকে সেজদাহ দিয়ে রাজনীতি করতে হবে।
অডিওতে তিনি বলেন, এই ফরিদপুর পৌর সভায় আমার চেয়ার কেড়ে নেয়ার কেউ নেই, চ্যালেঞ্জ ছুঁড়ে দিলাম। সাবেক মন্ত্রী খন্দকার মোশারফকে গালমন্দ করে তিনি বলেন, আমি মোশারফেরও…..(গালাগাল) এখন মন্ত্রণালয়, দুদককেও…..(গালাগাল) সময় নেই। আমার নিজস্ব বাহিনী আছে, আমার সামনে এসে দেখেন, আওয়াজ থাকবেনা ফরিদপুর শহরে।
এ শহরে কোন আওয়াজ রাখতে দিবো না। আমাকে সেজদাহ দিয়েই আওয়ামী রাজনীতি করতে হবে, ভাষা হলো পরিস্কার। আমি মোশারফর মিয়ার সাথে খেলে এই জায়গায় আসছি, ছোট খাটো প্লেয়ার না। খেলা অব্যাহত রাখেন, খেলতে খেলতে একসময় দেয়া হবে বালুকাবেলায়।
ভাইরাল হওয়া বক্তব্যের বিষয়ে জানতে চাওয়া হলে পৌর মেয়র অমিতাভ বোস বলেন, আমি কাউকে এমন কোন বক্তব্যে দেইনি। যেটা ছড়ানো হয়েছে, তা সুপার এডিট করা। আমার এ বিষয়ে কোন মন্তব্য নেই।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore