For Advertisement
সিলেটে কলেজছাত্র হত্যায় একজনের মৃত্যুদণ্ড
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তুচ্ছ ঘটনাকে কেন্দ্রে করে কলেজছাত্র সোহেল আমিন হত্যার ঘটনায় একজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (১০ এপ্রিল) দুপুরে সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মমিনুন নেছা এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামি হলেন- সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার ইউনিয়নের সিলাম টিলপাড়া গ্রামের বাসিন্দা রফিক বক্স। তাকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। রায়ে অভিযুক্ত রফিক বক্সের স্ত্রী সাথী বেগমের অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলা থেকে খালাস দেওয়া হয়েছে।
আদালতের সরকারি কৌসুলি (পিপি) মো. জুবায়ের বখত এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, হত্যা মামলায় ২৪ জন সাক্ষ্য দিয়েছেন। রায় প্রদানকালে আদালতে উপস্থিত ছিলেন দণ্ডপ্রাপ্ত আসামি রফিক বক্স।
আদালত সূত্রে জান যায়, ২০১৩ সালের ২৭ জানুয়ারি রাতে পূর্ববিরোধের জের ধরে খুন হন সোহেল আমিন। এ ঘটনায় নিহত সোহেলের মা শামসুন্নাহার সিলেটের মোগলাবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়েছিল ওই বছরের ২৬ জানুয়ারি তুচ্ছ বিষয় নিয়ে সোহেল আমিনের বাড়িতে হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছিল। এর জের ধরেই হামলা চালিয়ে সোহেল আমিনকে খুন করা হয়। এ সময় ছেলেকে বাঁচাতে গিয়ে আহত হন মা শামসুন্নাহার। এতে শামসুন্নাহারের প্রতিবেশী রফিক বক্স ও তার স্ত্রী সাথী বেগমকে অভিযুক্ত করা হয়। রবিবার দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালতের বিচারক হত্যা মামলার রায় দেন।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore