For Advertisement
দ্বিতীয় দফায় মাদারীপুরে ৫১ হাজার পরিবার পাচ্ছে টিসিবির পণ্য
মাদারীপুরে রমজান মাসে দ্বিতীয় দফায় নিম্ন আয়ের মানুষের মাঝে টিসিবির পণ্য-সামগ্রী ভর্তুকি মূল্যে বিক্রয়ের কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় মাদারীপুর পৌরসভা শকুনী বাজার সংলগ্ন কমিউনিটি সেন্টার চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন।
মাদারীপুর সদরসহ জেলার আরও চারটি উপজেলায় একযোগে নির্ধারিত ডিলারের মাধ্যমে পণ্য বিক্রয় করা হয়। জেলায় ৪১ জন ডিলারের মাধ্যমে ৪১টি স্থানে প্রথম ধাপে ছয় হাজার ৬৭৫টি কার্ডধারী পরিবারের মাঝে বিক্রয় কার্যক্রম শুরু হয়। প্রতিটি স্থানে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সাধারণ মানুষ এ সব পণ্য সামগ্রী গ্রহণ করছে। মাদারীপুরে ৫১ হাজার ৩৪১টি উপকারভোগী পরিবারের মাঝে ৫৫ টাকা ধরে দুই কেজি চিনি, ৬৫ টাকা ধরে দুই কেজি ডাল, ১১০ টাকা ধরে দুই কেজি সয়াবিন তেল ও ৫০ টাকা ধরে দুই কেজি ছোলা বিক্রয় করা হচ্ছে।
মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদের সভাপতিত্বে বিক্রয় কার্যক্রম উদ্বোধনে উপস্থিত ছিলেন- পৌরসভার সচিব খোন্দকার আবু আহমেদ ফিরোজ ইলিয়াস, কাউন্সিলর এনায়েত হোসেন মৃধা, সাইদুল বাশার টফি, আবুল বাশার, সংরক্ষিত আসনের কাউন্সিলরর সাইয়েদা সালমাসহ পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসকসহ উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, জনপ্রতিনিধিসহ ট্যাগ কর্মকর্তাগণ কার্যক্রমটি মনিটরিং করছেন। বর্তমান সরকারের সময়োপযোগী সিদ্ধান্তে ভর্তুকি মূল্যে কম দামে পণ্য কিনতে পেরে বেজায় খুশি সাধারণ মানুষ।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore