Thursday 15 October, 2026

For Advertisement

মাঝনদীতে ফেরিতে আগুন, পুড়ল ৫ ট্রাক ও পিকআপ

8 April, 2021 10:16:23

ভোলা সদর উপজেলার ভোলার চর ও লক্ষ্মীপুর জেলার মতিরহাট সীমানার মাঝামাঝি মেঘনা নদীতে চলন্ত অবস্থায় ফেরিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ৪ থেকে ৫টি মালবাহী ট্রাক ও পিকআপ ভ্যান পুড়ে গেছে বলে জানা গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আজ বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ছুটে যায় ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ সদস্যরা।

ভোলার ইলিশা নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন পাল জানান, লক্ষ্মীপুরের মজুচৌধুরী ঘাট থেকে মালবাহী ট্রাক ও পিকআপ ভ্যান নিয়ে ভোলার ইলিশা আসছিল ওই ফেরিটি। ভোলার চর ও মতিরহাট সীমার মাঝামাঝি মেঘনা নদীতে আসলে ফেরিতে থাকা একটি ককসিটের পিকআপ ভ্যান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুতেই আগুন ছড়িয়ে পড়ে।

শেষ খবর পাওয়া পর্যন্ত ৪ থেকে ৫টি মালবাহী ট্রাক ও পিকআপ ভ্যান মালামালসহ পুড়ে গেছে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore