Tuesday 26 May, 2026

For Advertisement

২ এপ্রিল থেকে সেন্টমার্টিনে জাহাজ চলাচল বন্ধ

29 March, 2022 10:41:24

সামনে দুর্যোগপূর্ণ আবহাওয়া ও বর্ষা মৌসুম। এ সময় সাগর উত্তাল থাকে। এ জন্য টেকনাফ থেকে সেন্টমার্টিনে পর্যটনবাহী জাহাজ চলাচল সাত মাস বন্ধ থাকবে। ২ এপ্রিল থেকে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

গতকাল সোমবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয় জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।

সংগঠনের সভাপতি তোফাইল আহামেদ জানান, ৩০ মার্চ পর্যন্ত সেন্টমার্টিনে জাহাজ চালানোর অনুমতি আছে । কিন্তু কিছু পর্যটক ২ এপ্রিল পর্যন্ত দ্বীপে রাত্রিযাপন করবেন। তাদের আনার জন্য ওই দিন পর্যন্ত জাহাজ চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ২ এপ্রিল সেন্টমার্টিন থেকে ফেরার সময় প্রতিটি জাহাজে দ্বীপের আবর্জনা টেকনাফে আনা হবে বলে জানান তোফাইল আহামেদ।

অক্টোবর পর্যন্ত টানা সাত মাস এ দ্বীপে পর্যটকের যাতায়াত বন্ধ থাকবে।

সেন্ট মার্টিন দ্বীপ দোকান রেস্তোরাঁ সমিতির সভাপতি আবু বক্কর বলেন, ‘দ্বীপে পর্যটকের আগমন বন্ধ হয়ে যাবে জেনে ইতিমধ্যে ২০-৩০টি হোটেল-রেস্তোরাঁ ও শতাধিক দোকানপাট বন্ধ হয়ে গেছে। দ্বীপের ব্যবসা-বাণিজ্যের ওপর প্রভাব পড়তে শুরু করেছে। আগে দ্বীপের ৯০ শতাংশ মানুষ সাগরে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। কয়েক বছর ধরে অধিকাংশ মানুষ পর্যটকদের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।

কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ বলেন, ‘৩০ মার্চ থেকে জাহাজ চলাচল বন্ধের নির্দেশ ছিল। দুই দিন সময় বাড়ানো হয়েছে।’

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore