For Advertisement
পাটুরিয়ায় পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি
সাপ্তাহিক ছুটি ও নাব্যতা সংকটের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যানবাহনের দীর্ঘ সারি। পাটুরিয়া জিরো পয়েন্ট এলাকা থেকে প্রায় সাড়ে চার কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়া তীব্র গরমে ভোগান্তিতে পড়েছে যাত্রী ও যানবাহন চালকরা।
ঘাট কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকাল ৪টার দিকে পাটুরিয়া ঘাটে ২০০ যাত্রীবাহী বাস ও ছোট গাড়ি। দুই টার্মিনাল, পাটুরিয়া থেকে ঢাকামুখী সড়ক মিলে ৫০০ এবং উথুলী সংযোগ সড়কে দেড় শতাধিক সাধারণ পণ্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় আছে।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপ ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল বলেন, নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচল ব্যহত হচ্ছে। এতে উভয় ঘাটে যানবাহনের তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ফেরি বহরের ২০ টি ফেরির মধ্যে ১৯ টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন জানান, ঘাট এলাকায় যানজট এড়াতে উথুলী সংযোগ সড়কে দেড় শতাধিক সাধারণ পণ্যবাহী ট্রাক আটকে রাখা হয়েছে। ঘাট কর্তৃপক্ষ থেকে যখন বলা হবে তখন সিরিয়ালের ভিত্তিতে ট্রাকগুলোকে ছাড়া হবে।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore