For Advertisement
কক্সবাজারে কটেজ থেকে পর্যটকের মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য
কক্সবাজার শহরের হোটেল-মোটেল এলাকার কটেজ জোনের সিকদার রিসোর্ট থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মোহাম্মদ ফয়সাল ওরফে হৃদয় (২১)।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে সিকদার রিসোর্টের ১০৮ নম্বর কক্ষ থেকে মরদেহ উদ্ধার করে ট্যুরিস্ট পুলিশ।
নিহত হৃদয় কুমিল্লার দেবিদ্বারের বিডিয়ারের সাবেক সুবেদার আলী আকবরের ছেলে। তবে তারা বর্তমানে ঢাকার কামরাঙ্গীচরের মায়ের সঙ্গে বসবাস করেন।
হোটেল কর্তৃপক্ষ ও পরিবারের বরাত দিয়ে ট্যুরিস্ট পুলিশেরর পরিদর্শক রুহুল আমিন বলেন, বুধবার সকালে কলাতলীর হোটেল-মোটেল জোনের সিকদার রিসোর্টে কক্ষ ভাড়া নেয় হৃদয়। বৃহস্পতিবার সকালও নাস্তা করতে দেখেছে রিসোর্টের লোকজন। কিন্তু দুপুরে বের না হওয়ায় তাকে অনেক চেষ্টা করে ব্যর্থ হয়ে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে দেখে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে হৃদয়ের মরদেহ।
তার পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, ৩/৪ মাস আগে তার স্ত্রীও আত্মহত্যা করেন। এর আগে কোনো একটা বিষয়ে পরিবারের সঙ্গে ঝগড়া হয়। ওই বিষয়ে তার মাকে ক্ষুদে বার্তাও পাঠিয়েছিলেন হৃদয়। কিন্তু তার মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে মরদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই পর্যটকের লাশ ফ্যানের সঙ্গে ঝুলছে। তবে পা মাটির সঙ্গে লাগোয়া। মৃত্যুর পর পুলিশকে খবর দেয়নি রিসোর্ট কর্তৃপক্ষ। পুলিশের টিম ঘটনাস্থলে আসলে সিকদার রিসোর্টের ম্যানেজার ও কর্মচারীরা পালিয়ে যায়। এ জন্য মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে।
তবে সিকদার রিসোর্টের মালিক হামিদ জানান, এ ঘটনায় রিসোর্টের কেউ জড়িত নন। সিসিটিভি ফুটেজ দেখলে সব বিষয় পরিষ্কার হয়ে যাবে।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore