Thursday 19 November, 2026

For Advertisement

পর্নোগ্রাফির সরঞ্জাম ও নারীসহ আটক ৫

24 March, 2022 12:14:21

বগুড়ায় অভিযান চালিয়ে পর্নোগ্রাফি তৈরির সরঞ্জাম ও ২ নারীসহ ৫ জনকে আটক করেছে সিরাজগঞ্জ র‍্যাব-১২ এর সদস্যরা। সোমবার রাতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বগুড়ার জলেশ্বেরীতলা ডেকান্স টাওয়ারের ১০ম তলার ১০-এর ডি ফ্ল্যাট এবং সুত্রাপুরের রানী মহলের ৫ম তলার পশ্চিম পাশের ফ্লাটে পৃথক অভিযান চালায় র‍্যাব সদস্যরা।

গ্রেফতারকৃতরা হলেন- নওগাঁ জেলার রানীনগর থানার কালিগ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে আতাউর রহমান রানা (৪০), চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার কোটাবাড়ি গ্রামের আতাউর রহমানের স্ত্রী রুম্পা আক্তার (২৪), বগুড়ার সাপগ্রামের ঘুটু প্রামাণিকের ছেলে স্বপন (৩৯), আদমদিঘী থানার কয়াকুন্ট গ্রামের আবুল কালাম আজাদের ছেলে হানিফ প্রামাণিক (২৫) এবং সিরাজগঞ্জের সলঙ্গা থানার ঘুড়কা বেলতলার সাহেব আলীর মেয়ে সাথী খাতুন (২০)।

র‍্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান মঙ্গলবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গত সোমবার রাতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তার নেতৃত্বে বগুড়ার জলেশ্বেরীতলা ডেকান্স টাওয়ারের ১০ম তলার ১০-এর ডি বাসা এবং সুত্রাপুরের রানী মহল বাসার ৫ম তলার পশ্চিম পাশের ফ্লাটে পৃথক অভিযান চালিয়ে র‌্যাব সদস্যরা পর্নোগ্রাফি ভিডিও তৈরির সরঞ্জামাদি এবং উল্লেখিত ২ নারীসহ ৫ জনকে আটক করে।

এসময় তাদের নিকট থেকে পর্নোগ্রাফি ভিডিও তৈরির কাজে ব্যবহৃত ২টি ল্যাপটপ, ২টি পেনড্রাইভ, ২টি আলোক সজ্জা লাইট, ১টি যৌন উত্তেজক ভাইব্রেশন যন্ত্র, ১টি সাউন্ড বক্স, ১টি বেল্টযুক্ত প্লাষ্টিকের কৃত্রিম পেনিস, ১টি চার্জার ব্যাটারী, ২টি এলইডি লাইট, ৮টি মোবাইল ফোন, ১৫ পিস ইয়াবা এবং পর্নোগ্রাফি তৈরী সংক্রান্ত নিয়োগের শর্তাবলী চুক্তিনামা কাগজপত্র জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা র‌্যাবের কাছে জানিয়েছে, দীর্ঘদিন ধরে চক্রটি আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে পরস্পর যোগসাজস করে নিজেরা একে অপরের সঙ্গে যৌনসঙ্গমে লিপ্ত হয়। যা পর্নোগ্রাফি ভিডিও ও স্থিরচিত্র আকারে ধারণ করে বিভিন্ন ইন্টারনেটে ও সামাজিক মাধ্যমে প্রকাশ করে আসছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে এবং মাদক আইনে মামলা দায়েরের পর উদ্ধারকৃত আলামতসহ মঙ্গলবার সকালে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore