For Advertisement
ট্রাকচাপায় দুমড়ে-মুচড়ে গেল সিএনজি, নিহত ৪
কক্সবাজারের উখিয়ার কতুপালং রোহিঙ্গা ক্যাম্পের সামনে ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। তার সবাই সিএনজি আরোহী ছিলেন। এ ঘটনায় আরও দুই জনের অবস্থা আশঙ্কাজনক।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উখিয়া কতুপালং ট্রানজিট সেন্টার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
উখিয়ার শাহপরী হাইওয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সেফায়েতুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় চারজন নিহত হয়েছেন।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব বলেন, কুতুপালং শিবিরের সামনে একটি সড়ক দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে রওনা হয়েছি। সেখানে পৌঁছে বিস্তারিত বলা যাবে।
উখিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনুজর মোর্শেদ বলেন, ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore