For Advertisement
স্কুলের দেয়ালে অটোরিকশার ধাক্কা, প্রাণ গেল দুইজনের
সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি স্কুলের দেয়ালে ধাক্কা দেয়। এতে দুইজন নিহত হয়েছেন। বুধবার বিকাল পৌনে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মানিকদী গ্রামের আলাউদ্দিনের ছেলে আফসার আলী (৪৬) ও গজারিয়া গ্রামের মুর্শিদ মিয়ার ছেলে আমিন (১১)। আফসার আলী গজারিয়া ইউনিয়নের দফাদার ছিলেন। আমিন গজারিয়া স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
গজারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম শাহরিয়ার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সূত্র মতে, সিএনজিচালিত অটোরিকশাটি দফাদার আফসান আলীসহ কয়েকজন যাত্রীসহ মানিকদী গ্রামের দিকে যাচ্ছিল। কিন্তু কিছুদূর যাওয়ার পরই অটোরিকশাটি ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় হিতাহিত জ্ঞানশূন্য চালক রাস্তার পাশের গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেয়ালে চাপা দেয়। এ সময় রাস্তা পারাপার করার সময় স্কুল শিক্ষার্থী আমিন চাপা পড়ে এবং দেয়ালে প্রচণ্ড ধাক্কায় দফাদার আফসান আলীসহ অপর একজন গুরুতর আহত হন।
তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক এ দুইজনকে মৃত ঘোষণা করেন।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore