Thursday 19 November, 2026

For Advertisement

নারায়ণগঞ্জে নারী ইউপি সদস্য গুলিবিদ্ধ

15 March, 2022 7:22:58

নারায়ণগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে স্থানীয় এক নারী ইউপি সদস্য গুলিবদ্ধ হয়েছেন। মঙ্গলবার সকালে সদর উপজেলার গোগনগর ইউনিয়নে পুরান সৈয়দপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জমির বিরোধের দুপক্ষকে থামাতে গেলে স্থানীয় জলিল মাদবরের ছেলে রানার ছোড়া গুলি ইউপি সদস্য নিলুফা বেগমের পায়ে বিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথম নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এর পর সেখানকার কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য গুলিবদ্ধ ইউপি সদস্যকে ঢাকা মডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়।

গুলিবিদ্ধ নিলুফা বেগম গোগনগর ইউনিয়ন পরিষদের ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডের নারী ইউপি সদস্য।

নিলুফা বেগমের বড় ভাই রহিম মুন্সী জানিয়েছেন, ৮ নম্বর ওয়ার্ডের পুরান সৈয়দপুর এলাকার শ্বশুর বাড়িতে এ ঘটনা ঘটে। তার বোনের পায়ে গুলি লেগেছে। এলাকাবাসী দেখেছে যারা সেখানে এসেছে এবং যার হাতে অস্ত্র ছিল সেই গুলি করেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে বাড়িতে স্থানীয় কাঠপট্টি এলাকার জলিল মাদবরের ছেলে রানার সঙ্গে দ্বন্দ্ব চলে আসছিল তাদের। সেই দ্বন্দ্বের জেরে সকালে নিলুফার বাড়িতে দুপক্ষের কথা কাটাকাটি ও বিবাদ সৃষ্টি হয়। তখন নিলুফা বেগম থামাতে গেলে তার পায়ে গুলি করা হয়। এসময় রানা তাকে গুলি করে বলে এলাকাবাসী জানায়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ জামান বলেন, একজনের কাছ থেকে ঘটনা শুনেছি তবে এ বিষয়ে থানায় এখোনো কেও কিছু যানায়নি।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore