Thursday 19 November, 2026

For Advertisement

মসজিদের টাকা তোলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ১২

14 March, 2022 9:08:42

চুয়াডাঙ্গা সদর উপজেলার মাছেরদাইড় এলাকায় মসজিদেন টাকা তোলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের দুই নারীসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। সোমবার বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এঘটনায় ৭ জনকে আটক করেছে পুলিশ।

আহতরা হলো-মাছেরদাইড়ের গ্রামের বাবুল (৪৫), রাজু (৩৫), অনিক (২০), তাইজেল (৫০), আসক আলী (৫৩), তোতা মিয়া (৩৪), রিপন আলী (২৫), রিজিয়া খাতুন (৪৫), সালাউদ্দীন (৪০), শাওন (২০) ও মিরাজ (৫৭)।

জানা গেছে, সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের মাছেরদাইড় জামে মসজিদের কমিটির একাংশের লোকজন মসজিদ উন্নয়নের জন্য টাকা উত্তোলন করে। কমিটির অপর পক্ষের লোকজন সে টাকার হিসাব চাইলে দু’পক্ষের মধ্যে উত্তেজনা ছড়ায়। এরই জের ধরে বিকেলে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে গ্রামের নারী পুরুষসহ ১২ জন আহত হন। ধারালো অস্ত্র নিয়ে চলে এ সংঘর্ষ।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, দু পক্ষের সংঘর্ষে আহত হওয়ার খবর পাওয়া গেছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়া হয়েছে। পুলিশ প্রহরায় রয়েছে মাছেরদাইড় গ্রাম। এঘটনায় ৭ জনকে আটক করা হয়েছে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore