For Advertisement
ময়মনসিংহে নানার বাড়ি বেড়াতে এসে মামার হাতে খুন দুই শিশু
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নানার বাড়ি বেড়াতে এসে মামার হাতে খুন হয়েছে দুই শিশু। সোমবার উপজেলার কাজির বলশা গ্রামে এ ঘটনা ঘটে। এদিন দুপুরে নিহত দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতেরা হলো- ছায়মা (৪) ও তৃপ্তি (৩)। এ ঘটনায় দুই শিশুর মামা ঘাতক মাহবুবকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
ঈশ্বরগঞ্জ থানার ওসি আব্দুল কাদের মিয়া প্রাথমিকভাবে এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। মাহবুব ওই গ্রামের আব্দুস সালামের বড় ছেলে। তিনি একজন মানসিক প্রতিবন্ধী বলে এলাকাবাসী জানায়।
পুলিশ জানায়, ১০-১২দিন আগে ঈশ্বরগঞ্জ থানার উচাখিলা গ্রামের সালামের বাড়িতে সন্তানদের নিয়ে বেড়াতে আসেন তার দুই মেয়ে। মাহবুব দুপুরে তার বোন হালিমার মেয়ে তৃপ্তি এবং ছালমা বেগমের মেয়ে ছায়মাকে ঘরে ডেকে এনে কুপিয়ে ও জবাই করে হত্যা করে। এ সময় বাড়ির অন্যরা পাশের ঘরে খাওয়া-দাওয়া করছিলেন। জানতে পেরে শিশুর স্বজনরা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেনি পুলিশ।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore