For Advertisement
ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে প্রাণ গেল মা-মেয়ের
মাদারীপুরের শিবচরে ট্রাকচাপায় মা ও মেয়ে নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে জেলার শিবচর উপজেলার উত্তর বহেরাতলা ইউনিয়নের যাদুয়ারচর গ্রামের সৌদি প্রবাসী হারুন ফরাজীর স্ত্রী জিয়াসমিন আক্তার (৩০) মেয়ে মাহফুজা (৭), জিয়াসমিনের বাবা এসকান ফরাজী ও ছোট বোনসহ ৪ জন একটি ভ্যানে চড়ে বাড়ি থেকে শিবচর বাজারের দিকে যাচ্ছিলেন। তাদের ভ্যানটি ডঙ্গুরপাড় এলাকায় আসলে পিছন দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দিয়ে প্রথমে নিচে ফেলে দেয়।তারপর ট্রাকটি রাস্তায় পড়ে থাকা জিয়াসমিন ও তার মেয়ে মাহফুজাকে পিষ্ঠ করে দিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা আশংকাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক জিয়াসমিন ও মাহফুজাকে মৃত ঘোষনা করে। খবর পেয়ে শিবচর থানার ওসি মিরাজ হোসেনসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতদের লাশ শিবচর থানা হেফাজতে রয়েছে।
শিবচর থানার অফিসার ইনচার্জ মো: মিরাজ হোসেন বলেন, ট্রাকচাপায় দুইজন নিহত হয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘাতক ট্রাকটি আটক করতে অভিযান চলছে।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore