Thursday 19 November, 2026
For Advertisement
কুমিল্লায় ট্রাকের চাপায় অটোরিকশার ৫ আরোহী নিহত
18 February, 2022 11:56:26
কুমিল্লার বুড়িচংয়ে ড্রামট্রাকের চাপায় ঘটনাস্থলেই অটোরিকশার চালক-যাত্রীসহ ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ আরোহী।
শুক্রবার সকাল ৬টা ১০ মিনিটে কুমিল্লা-সিলেট আঞ্চলিক সড়কের বুড়িচংয়ের সিন্ধুরিয়াপাড়া কাটাজঙ্গল তুতবাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ময়নামতি হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর এ তথ্য নিশ্চিত করেছেন।নিহতরা হলেন অটোরিকশাচালক জুলহাস মিয়া এবং যাত্রী জহিরুল ইসলাম, মো. জালাল ও সাইফুল ইসলাম। নিহত আরেকজনের পরিচয় জানা যায়নি।
ওসি বেলাল জানান, ভোরে ক্যান্টনমেন্টগামী সিএনজিচালিত অটোরিকশাটিকে একটি অজ্ঞাত ড্রামট্রাক চাপা দিলে ঘটনাস্থলে ৫ জন নিহত হন। এ ঘটনায় আহত হয় আরও ২ জন। নিহতদের মরদেহ থানায় রাখা হয়েছে।
আহতদের ময়নামতি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore