Thursday 19 November, 2026

For Advertisement

‘জীবিত দেখতে পারবে না’- ফোনে বাবাকে বলে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

15 February, 2022 11:13:29

বিশ্ব ভালোবাসা দিবসে স্বামী ও মা-বাবার ওপর অভিমান করে একটি চিরকুট লিখে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী জেরিন খানম (২২)। এর আগে বাবাকে ফোন করে বলেন- ‘আমাকে আর জীবিত দেখতে পারবে না।’

সোমবার দুপুরে পৌরসভার গোপিনাথপুর গ্রামের ইকবাল হোসেনের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি চিরকুট ও লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠিয়েছে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার আড়পাড়া গ্রামের ওয়াহেদ মোল্যার মালয়েশিয়া প্রবাসী ছেলে সোহেল মোল্যার সাথে ৩ বছর আগে নড়াইল সদর উপজেলার সিবানন্দপুর গ্রামের মিটু মোল্যার মেয়ে জেরিন খানমের বিয়ে হয়। সম্প্রতি জেরিনা লোহাগড়া পৌরসভার গোপিনাথপুর গ্রামের ইকবাল হোসেনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে একা বসবাস করছিলেন।

সোমবার দুপুরে জেরিনার দাদী সাবিনা ইয়াসমিন ও সবুরোন নেছা জেরিনার বাসায় এসে ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করতে থাকে। এ সময় প্রতিবেশীরা এসে দরজা ভেঙ্গে ফেলে এবং জেরিনাকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে থাকতে দেখে। সেখান থেকে তাকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

জেরিনার পিতা মিটু মোল্যা জানান, সকালে জেরিন ফোন করে বলে তাকে আর জীবিত দেখতে পারবে না। এরপর জেরিনকে বাড়িতে নেওয়ার জন্য তার দুই দাদিকে গোপিনাথপুরের বাসায় পাঠাই। কিন্তু তাকে আর জীবিত অবস্থায় বাড়িতে নেওয়া হলো না।

খবর পেয়ে লোহাগড়া থানার ওসি শেখ আবু হেনা মিলন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সেখান থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেন।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুমন হাওলাদার বলেন, নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। আত্মহত্যার বিষয়ে সন্দেহ থাকায় ময়নাতদন্তের জন্য লাশ বিকালে নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যেতে পারে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore