Thursday 19 November, 2026

For Advertisement

আগুনে পুড়লো ৬ ঘর, অক্ষত কোরআন শরীফ

13 February, 2022 5:14:47

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনে লেগে পুড়ে গেছে ছয় বসতবাড়ি। আগুনে পুড়ে ছাই হয়েছে ঘরে থাকা সব মালামাল। একমাত্র অক্ষত অবস্থায় রয়েছে মুসলমানদের ধর্মীয় গ্রন্থ পবিত্র কোরআন শরীফ। রবিবার (১৩ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে উপজেলার ২ নম্বর বারশত ইউনিয়নের ১ নম্বর গোবাদিয়া ওয়ার্ডের মিন্নত আলি হাট এলাকার ইয়াসিন খাঁর বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আনুমানিক ২টার দিকে পার্শ্ববর্তী মোশারফ আলীর ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় ঘরে হাঁস মুরগীসহ ছয়টি বসতবাড়ি ও গোয়ালঘর সম্পূর্ণ পুড়ে যায়। ঘর থেকে কোনো মালামাল বের করা সম্ভব হয়নি। ঘরের নতুন ফ্রিজ, স্বর্ণ, টাকা সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ ১২-১৫ লক্ষ টাকা মতো হবে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে ঘরের মধ্যে থাকা সব কিছু পুড়ে ছাই হয়ে গেলেও পবিত্র কুরআন শরীফ অক্ষত রয়েছে।

এ বিষয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেলাল হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছায়। তারপর একটানা আড়াই ঘণ্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন লেগে ছয়টি ঘর, ছয়টি রান্নাঘর, একটি গোয়ালঘর পুড়ে যায়।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore