Thursday 19 November, 2026

For Advertisement

অন্দোলন প্রত্যাহার শাবি শিক্ষার্থীদের, তবে দাবিতে ছাড় দেবে না

12 February, 2022 8:54:45

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে আলোচনা ফলপ্রসূ হওয়ায় আপাতত আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। একই সাথে আগামীকাল রবিবার থেকে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ও ক্লাস-পরীক্ষা শুরু করার আহ্ববান জানিয়েছেন শিক্ষার্থীরা।

শনিবার রাত সাড়ে সাতটায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব কথা সংবাদকর্মীদেরকে জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে আন্দোলনকারী শিক্ষার্থী মহাইমিনুল বাশার রাজ বলেন, শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপমন্ত্রী আমাদের সকল দাবি মেনে নিয়ে বাস্তবায়নের আশ্বাস দেওয়ায় তাদের প্রতি পূর্নআস্থা রেখে আমরা আমাদের আন্দোলন আপাতত প্রত্যাহার করে নিলাম এবং আমাদের দাবি পূরণের অপেক্ষায় থাকলাম।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore