Thursday 19 November, 2026

For Advertisement

রেলিং ভেঙে বাস ব্রিজের নিচে, নিহত ২

12 February, 2022 10:22:49

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে হানিফ পরিবহণের বাস ব্রিজের নিচে পড়ে সুপারভাইজারসহ দুজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ১০ যাত্রী।

শনিবার ভোর সাড়ে ৫টায় দিনাজপুর-ঢাকা মহাসড়কে চিরিরবন্দর ও সদর উপজেলার সংযোগস্থান আত্রাই নদীর মোহনপুর ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দিনাজপুরের বিরামপুর উপজেলার বিজুল গ্রামের আজিমুদ্দিনের ছেলে ও বাসের সুপারভাইজার আব্দুল জলিল (৫০) ও দিনাজপুর সদর উপজেলার মজিবর রহমানের স্ত্রী হালিমা খাতুন (৪৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, হানিফ এন্টারপ্রাইজ নামে একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে দিনাজপুর আসছিলো। ভোর সাড়ে ৫টায় বাসটি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার মোহনপুর ব্রিজে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগে। এতে রেলিং ভেঙে বাসটি নদীর ধারে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং আহত হন অন্তত ১০ যাত্রী। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন আহতদের উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ জানান, সারারাত বাস চালিয়ে হয়তো চালক ভোরে ঝিমিয়ে পড়েছিলো। এই কারণেই হয়তো নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore