Wednesday 23 September, 2026

For Advertisement

বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে লঞ্চ-স্পিডবোট চলাচল বন্ধ

4 February, 2022 5:09:01

বৈরি আবহাওয়ার জন্যে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১টা থেকে নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধের নির্দেশনা দেওয়া হয়। বিআইডব্লিউটিএ এর বাংলাবাজার লঞ্চঘাট সূত্রে এ তথ্য জানা যায়।সংশ্লিষ্ট সূত্র জানায়, দুপুর পৌনে ১টা থেকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে থেমে থেমে বাতাস বইতে থাকে। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাতও শুরু হয়। ঝড়ো বাতাসে পদ্মা উত্তাল হয়ে ওঠায় দুর্ঘটনা এড়াতে দুপুর ১ টা থেকে থেকে নৌরুটের সব লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করা হয়।

বিআইডব্লিউটিএ’র বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, আকাশের অবস্থা খারাপ হয়ে ওঠায় লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে। বৃষ্টির সঙ্গে ঝড়ো বাতাস রয়েছে। থেমে থেমে বজ্রপাতও হচ্ছে। আবহাওয়া স্বাভাবিক হলে লঞ্চ চলাচল শুরু করবে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore