Wednesday 4 March, 2026

For Advertisement

রাজশাহীতে রাত আটটার পর দোকানপাট বন্ধের নির্দেশ

29 January, 2022 10:36:02

রাজশাহীতে করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। একদিনে করোনা সংক্রমণের হার দাঁড়িয়েছে ৭৪ দশমিক ৮৪ শতাংশ। এমন পরিস্থিতিতে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে এক নিষেজ্ঞা জারি করেছে রাজশাহী জেলা প্রশাসক। শনিবার (২৯ জানুয়ারি) থেকে রাজশাহী শহরের দোকানপাট-ব্যবসা প্রতিষ্ঠান রাত ৮টার পর বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

শুক্রবার (২৮ জানুয়ারি) সন্ধ্যার পর থেকে এই নিষেধাজ্ঞার বিষয়টি জানিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরে মাইকিং করা হচ্ছে। রাজশাহীর জেলা প্রশাসক (ডিসি) মো. আবদুল জলিল বলেন, গতকাল বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) করোনা নিয়ন্ত্রণ ও প্রতিরোধে গঠিত জেলা সমন্বয় কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

ওই সভায় স্বাস্থ্য কর্মকর্তারা রাজশাহীর ক্রমবর্ধমান করোনা সংক্রমণ পরিস্থিতি তুলে ধরেন। হালে পরীক্ষা অনুপাতে করোনা শনাক্তের হার অনেক বেশি। এজন্য ওই সভা থেকে রাত ৮টার পর দোকানপাট-ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। আগামীকাল শনিবার (২৯ জানুয়ারি) সকালেই এ ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হবে। আর শনিবার থেকেই তা কার্যকর হবে।

এদিকে, রাজশাহী জেলার পাশাপাশি বিভাগেও বেড়েছে করোনার সংক্রমণ। গেল ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগের আট জেলায় এক হাজার ১২১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore