Thursday 19 November, 2026

For Advertisement

বাংলাদেশ সীমান্তে ক্যামেরা বসিয়েছে ভারত

27 January, 2022 11:07:56

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ত্রিপুরা ফ্রন্টিয়ারের মহাপরিদর্শক সুশান্ত কুমার নাথ জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে ত্রিপুরার ৮৫৬ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত বরাবর চোরাচালান, অপরাধ এবং অনুপ্রবেশের জন্য ঝুঁকিপূর্ণ ২৪টি এলাকায় ৯৫টি স্মার্ট নজরদারি ক্যামেরা বসানো হয়েছে। তিনি জানান, সীমান্তে কাঁটাতারের বেড়া স্থাপনের পাশাপাশি প্রযুক্তি নজরদারির অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তিনি। দ্য ইকোনোমিক টাইমসের খবর

সুশান্ত কুমার নাথ বলেন, ২০২১ সালে ওই এলাকার সীমান্ত বেড়ার আটটি ফাঁকা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। অন্য সীমান্তগুলোতেও বেড়া নির্মাণের কাজ চলছে। চলতি বছরের মধ্যে বাংলাদেশের সঙ্গে ত্রিপুরার ৮৫৬ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্তের সব অংশের বেড়া নির্মাণের কাজ শেষ করার চেষ্টা চলছে। তিনি আরও বলেন, কালভার্টের (নালা) মতো ছোট স্থানের ফাঁকাগুলো ‍পূরণ করে দেওয়া হয়েছে। রাজ্যের পশ্চিমাঞ্চলের দিকের কাজ শেষ। এ পর্যন্ত ৪৪টি নালা ও কালভার্ট লোহার গেট দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore