Thursday 19 November, 2026

For Advertisement

বগুড়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে ৫ যাত্রী নিহত

26 January, 2022 7:50:39

বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১০ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। নিহতরা সবাই সিএনজির যাত্রী ছিলেন।

বুধবার (২৬ জানুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর আমবাগান নামক স্থানে ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।তবে দুর্ঘটনায় হতাহতদের তাৎক্ষণিক নাম পরিচয় জানা সম্ভব হয়নি।
আহতদেরকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা নাদের হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, ঢাকা থেকে বগুড়াগামী হানিফ পরিবহনের দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্টো ব-১৪-৮৭৫১) ঢাকা মহাসড়কের মির্জাপুর আমবাগান নামক স্থানে বিপরীতদিক থেকে আসা অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির পাঁচজন যাত্রী নিহত হন। সেই সঙ্গে বাস ও সিএনজি আরো ১০ যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদেরকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরো জানান, নিহতদের তাৎক্ষণিক পরিচয় জানা সম্ভব হয়নি। তবে নিহতদের মধ্যে একজন নারী ও চারজন পুরুষ সদস্য রয়েছেন। তাদের সবার বয়স ২৫-৫০ বছরের মধ্যে।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ বানিউল আনাম জানান, দুর্ঘটনায় নিহত ও আহতদের নাম-পরিচয় জানান চেষ্টা চলছে। এ ছাড়া দুর্ঘটনার পরপরই ঘাতক বাসের চালক-হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। তবে বাস ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore