Thursday 19 November, 2026

For Advertisement

শপথ শেষ হতেই ৪ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

25 January, 2022 4:56:51

রাঙামাটি জেলার চার নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে শপথ গ্রহণ করতে আসেন তাঁরা। সেখানে শপথগ্রহণ শেষেই তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কানন চাকমা, নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমল কান্তি চাকমা, বুড়িঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রমোদ খীসা ও সাবেক্ষ্যং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুপম চাকমা।

নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমা হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি তাঁরা। রাঙামাটির পুলিশ সুপার মীর মোদাছ্ছের হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছনে।

তিনি বলেন, ‘গ্রেপ্তারকৃতরা সবাই নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শক্তিমান চাকমা হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। ২০১৮ সালে উপজেলা পরিষদ চত্বরে গুলি করে হত্যা করা হয় শক্তিমান চাকমাকে। আমরা তাঁদের গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করেছি। ‘

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore