Thursday 19 November, 2026

For Advertisement

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৭ শতাধিক আক্রান্ত

17 January, 2022 5:15:37

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনায় আরও তিনজনের মৃত্যু হয়েছে।

রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত সরকারি-বেসরকারি মিলিয়ে ১৫টি ল্যাবে দুই হাজার ৮৮৩টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৭৪২ জনের দেহে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৭ শতাংশে।

জেলার সিভিল সার্জন ইলিয়াস চৌধুরী জানান, আক্রান্তদের মধ্যে ৫৯৭ মহানগরীর ও ১৪৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দ। মারা যাওয়া তিনজনের বাড়ি মহানগরে।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে দেওয়া তথ্যে জানা গেছে, একদিনের ব্যবধানে চট্টগ্রাম মহানগর ও উপজেলা মিলিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে ১৯২ জন।

এর আগে রোববার ৫৫০ জনের মধ্যে করোনা সংক্রমণ ধরা পড়ে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore