Friday 17 April, 2026

For Advertisement

নারায়ণগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত

13 January, 2022 10:23:13

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাত সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোররাতে উপজেলার ইলমদী এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে আসে।

তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির কারও নামপরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে পোশাক শ্রমিকদের বহনকারী একটি বাসে ডাকাতির চেষ্টা করছিল তারা। এ সময় তাদের আটক করে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। গুরুতর আহত একজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

গণপিটুনির সত্যতা নিশ্চিত করে আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান জানান, ভোর পাঁচটার দিকে ইলমদী এলাকার ওই গণপিটুনির খবর তিনি শুনতে পান সকাল ছয়টার দিকে। স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে খবর পেয়ে সঙ্গে সঙ্গেই পুলিশ পাঠানো হয়। পুলিশ গিয়ে দুইজনের মরদেহ পড়ে থাকতে দেখে। আহত অবস্থায় পড়ে ছিলেন একজন। আহত ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

নিহতের নামপরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে ওসি আনিচুর। এছাড়া নিহতরা আসলেই ডাকাত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore