For Advertisement
চট্টগ্রামে ভেঙে পড়ল বিএনপির সভামঞ্চ
চট্টগ্রামে বিএনপির সভা চলাকালে মঞ্চ ভেঙে পড়েছে। এতে আহত হয়েছেন দলের বেশ কয়েকজন নেতাকর্মী।
বুধবার বেলা সোয়া একটার দিকে চট্টগ্রামের কর্ণফুলী থানার সিডিএ আবাসিক এলাকা মাঠে সভা চলাকালে এই ঘটনা ঘটে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি এই সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সভায় প্রধান অতিথি বক্তব্য দেওয়ার সময় মঞ্চটি ভেঙে পড়ে। তবে মঞ্চ ভাঙলেও বক্তব্য থামাননি বিএনপির শীর্ষ এই নেতা।
বক্তব্যে আমীর খসরু বলেন, ‘দক্ষিণ জেলার আজকের সমাবেশ বাঁধ ভেঙেছে সরকার পতন আন্দোলনের। কিছুতেই জনগণকে আটকে রাখা যাবে না। এত লোকের সমাবেশ মঞ্চ তো ভাঙবেই। আন্দোলন বন্ধ হবে না, চলতে থাকবে।’
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘১৪৪ ধারার দিন শেষ হয়ে গেছে। দফায় দফায় অনুমতি নিয়ে জনসভার দিন শেষ হয়ে গেছে। দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ।’
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল আলম, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব আবুল হাশেম প্রমুখ উপস্থিত ছিলেন।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore