Thursday 19 November, 2026

For Advertisement

নাটোরে ত্রিমুখী সংঘর্ষে কাঠ ব্যবসায়ীসহ নিহত ২

12 January, 2022 12:48:54

নাটোরে বাস, ট্রাক ও পিকআপভ্যানের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১০ জন।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নাটোর-রাজশাহী মহাসড়কের তোকিয়া এলাকার পেট্রলপাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ঝিনাইদহের ট্রাকচালক আবু মুসা ও কাঠ ব্যবসায়ী আসাদুল ইসলাম।

নাটোর সদর থানার ওসি মো. মনসুর রহমান জানান, দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ওই এলাকায় ঢাকা থেকে রাজশাহীগামী বাসের সঙ্গে কাঠভর্তি ট্রাক ও পিকআপভ্যানের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালকের মৃত্যু হয়।

ফায়ার সার্ভিসকর্মীরা আহতদের সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক কাঠ ব্যবসায়ী আসাদুলকে মৃত ঘোষণা করেন।
নিহতদের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore