Thursday 19 November, 2026
For Advertisement
কুমিল্লায় ট্রলারডুবি, ৩ জনের লাশ উদ্ধার
3 January, 2022 5:19:04
কুমিল্লার মেঘনা উপজেলার কাঁঠালিয়া নদীতে ট্রলারডুবিতে দুই শিশু ও এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও একজন মেয়ে।
সোমবার দুপুর পৌনে ২টায় উপজেলার লুটেরচর এলাকায় কাঁঠালিয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে থাকা কুমিল্লার দাউদকান্দি উপজেলার একটি বেসরকারি হাসপাতালের মেডিকেল টেকনিশিয়ান শিপন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তাৎক্ষণিকভাবে নিহতদের মধ্যে মরিয়ম (৮) নামে এক শিশু পরিচয় জানা গেছে। বাকি নিহত দুইজন ও নিখোঁজ একজনের পরিচয় জানা যায়নি।
জানা গেছে, ওই ট্রলারে ১১ জন যাত্রী ছিলেন। এর মধ্যে তিনজনের মৃত্যু ও একজন নিখোঁজ রয়েছেন। বাকি সাতজন পাড়ে উঠতে সক্ষম হয়েছেন।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore