Thursday 19 November, 2026

For Advertisement

ভোট শেষে ফেরার পথে পু‌লিশ-নির্বাচন কর্মকর্তা‌দের ওপর হামলা

27 December, 2021 10:40:18

চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন ভোট গণনা শেষে ফেরার পথে পু‌লিশ ও নির্বাচন কর্মকর্তা‌দের ওপর হামলার চালায়। এ সময় পু‌লি‌শের কা‌জে ব্যবহৃত এক‌টি মাই‌ক্রোবাসসহ দু’টি গা‌ড়ি‌তে অগ্নিসং‌যোগের ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে কি‌শোরগ‌ঞ্জের ক‌টিয়াদী‌তে। রবিবার রাত সা‌ড়ে ৮টার দি‌কে উপ‌জেলার সহস্রাম ধূল‌দিয়া ইউ‌নিয়‌নের গৌ‌রিপুর সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যালয় ভোট কে‌ন্দ্রের সাম‌নে হামলা চালায় ও গাড়িতে অগ্নি সংযোগ দেয়।

পুলিশ জানায়, ভোট গণনা শেষে নির্বাচনের সরঞ্জাম নিয়ে উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। কেন্দ্র থেকে বের হবার সময় একজন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও দুই পরা‌জিত মেম্বার প্রার্থীর সমর্থকরা পু‌লি‌শের ওপর হামলা চালায়। তারা ইটপাট‌কেল নি‌ক্ষেপ ক‌রে নির্বাচনী সাম‌গ্রী ছি‌নি‌য়ে নেওয়ার চেষ্টা ক‌রে। পাশাপাশি পু‌লি‌শের কা‌জের জন্য ভাড়া করা এক‌টি মাই‌ক্রোবাসসহ দু’টি গা‌ড়ি আগুন ধরিয়ে দেয় তারা। এ সময় অন্তত ৩০ রাউন্ড রাবার বু‌লেট ছোঁ‌ড়ে প‌রি‌স্থিতি নিয়ন্ত্র‌ণে আনে পু‌লিশ ও বি‌জি‌বি সদস্যরা।‌

এ বিষয়ে গণমাধ্যমকে জেলা পু‌লিশ সুপার মাশরুকুর রহমান খা‌লেদ জানান, এ ঘটনায় জ‌ড়িত‌দের বিরু‌দ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হ‌চ্ছে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore