For Advertisement
৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক
পাবনার ভাঙ্গুড়ায় বড়াল ব্রিজ রেল স্টেশনে মালবাহী ট্রেনের দুটি লাইনচ্যুত বগি উদ্ধার করা হয়েছে। এতে ৬ ঘণ্টা পর ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হয়। রাত ৯টার দিকে বগি উদ্ধার হওয়ার পর চাটমোহর ও জামতৈল জামতৈল ও উল্লাপাড়া রেল স্টেশনে অপেক্ষারত অন্তত পাঁচটি ট্রেন গন্তব্যর দিকে রওনা দেয়।
বড়াল ব্রিজ রেল স্টেশন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে একটি মালবাহী ট্রেন প্রায় ২৫টি বগি নিয়ে ঈশ্বরদীর উদ্দেশে রওনা দেয়। পথে বিকেল পৌনে ৪টার দিকে ভাঙ্গুড়া বড়াল ব্রিজ রেল স্টেশনে পৌঁছালে মালবাহী ট্রেনের ১৬ ও ১৭ নম্বরের দুটি বগি লাইনচ্যুত হয়। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রেলের পশ্চিমাঞ্চলের কর্মকর্তারা রিলিফ ট্রেন নিয়ে এসে উদ্ধার কাজ শুরু করেন। প্রায় ৩ ঘণ্টা পর উদ্ধার কাজ শেষ হলে ট্রেন চলাচল শুরু হয়।
বড়াল ব্রিজ রেল স্টেশন মাস্টার শফিউল ইসলাম বলেন, বাংলাদেশ রেলওয়ের উদ্ধারকারী রিলিফ ট্রেন চার ঘণ্টার অধিক সময় অভিযান চালিয়ে লাইনচ্যুত বগি উদ্ধার করে লাইন ক্লিয়ার করে। পরে রাত পৌনে ১০টা থেকে বিভিন্ন স্টেশনে অপেক্ষারত ট্রেন গন্তব্যর দিকে রওনা দেয়।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore