Thursday 19 November, 2026

For Advertisement

রাজশাহী কারাগারে মেয়র আব্বাস, রিমান্ড শুনানি রবিবার

2 December, 2021 4:37:44

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন নিয়ে বিতর্কিত মন্তব্যকারী রাজশাহীর কাটাখালী পৌরসভার বরখাস্ত মেয়র আব্বাস আলীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বোয়ালিয়া থানার করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন জানিয়ে বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করে পুলিশ।

শুনানি শেষে রাজশাহী মেট্টোপলিটন ম্যাজিস্টেট আদালত-২ এর বিচারক শংকর কুমার তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে আগামী রবিবার পুলিশের চাওয়া ১০ দিনের রিমান্ড ও তার জামিন আবেদনের শুনানির দিন ধার্য করেন।

ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার আব্বাস আলীর ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে সকালে বোয়ালিয়া মডেল থানা পুলিশ আদালতে সোপর্দ করে।

রাজশাহীর সিটি গেটে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে মেয়র আব্বাস আলীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে তিন থানায় তিনটি অভিযোগ করা হয়। তবে একটি অভিযোগ মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে।

এছাড়াও জেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর আওয়ামী লীগের আহ্বায়ক পদ থেকে আব্বাসী আলীকে অব্যাহতি দেয় স্থানীয় আওয়ামী লীগ। মেয়র পদ থেকে অপসারণের জন্য আব্বাস আলীর প্রতি অনাস্থা জানান পৌরসভার সব কাউন্সিলর।

মামলার পর থেকে মেয়র আব্বাস পলাতক ছিলেন। বুধবার ভোরে রাজধানীর ঈশা খাঁ হোটেল থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। নগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও রাসিকের ১৩ নম্বর কাউন্সিলর আব্দুল মোমিনের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করে এলিট ফোর্সটি।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore