Thursday 19 November, 2026
For Advertisement
রাঙামাটিতে জেএসএস সদস্যকে গুলি করে হত্যা
30 November, 2021 12:56:29
রাঙামাটির বন্দুকভাঙা চারিহং এলাকার প্রতিপক্ষের গুলিতে আবিস্কার চাকমা (৩৫) নামে এক জনসংহতি সমিতির (জেএসএস) সদস্য নিহত হয়েছে।
রাঙামাটি কোতয়ালী থানার ওসি কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।
স্থানীয় সূত্র জানায় নিহত আবিস্কার জেএসএস মূল দলের সদস্য ছিলেন। সম্প্রতি তিনি বন্দুকভাঙায় এসে অবস্থান করছে এমন তথ্য পেয়ে প্রতিপক্ষের অস্ত্রধারী লোকজন মঙ্গলবার ভোরে বন্দুক ভাঙা চারিহং এলাকার মানিক্য চাকমার বাড়িতে হানা দেয়।
এ সময় বাড়ির ভিতরে একটি চেয়ারে বসে ছিল আবিস্কার চাকমা। তাকে দেখার সঙ্গে সঙ্গে প্রতিপক্ষের লোকজন গুলি করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। এ ব্যাপারে নিহতের পরিবার ও দলের পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore