Thursday 19 November, 2026

For Advertisement

চট্টগ্রামে কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুন

26 November, 2021 12:14:21

চট্টগ্রাম নগরীর জহুর আহাম্মদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামের পাশে একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। আজ শুক্রবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে আকস্মিক বিস্ফোরণের মাধ্যমে এই আগুন লাগে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস বিভাগের উপ-পরিচালক আনিসুর রহমান অগ্নিকাণ্ডের সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, ফায়ার সার্ভিসের ১০ গাড়ি ইতিমধ্যে আগুন নেভানোর কাজ শুরু করেছে। এখনো এই অগ্নিকাণ্ডের বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। ফায়ার সার্ভিস আগুন নেভানোর কাজ করে যাচ্ছে।

জানা গেছে, রাসায়নিকের এই কারখানাতে বিপুল পরিমাণ দাহ্য পদার্থ রয়েছে। আগুন নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে ফায়াস সার্ভিস কর্মীদের। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোন হতাহতের খবর পায়নি যায়নি। এছাড়া কারখানার ভেতরে কোন মানুষ আটকে আছে কি তাও নিশ্চিত করতে পারেনি দমকল বাহিনী।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore