Thursday 19 November, 2026

For Advertisement

আশ্বাস পাওয়ায় সিলেটে পরিবহন ধর্মঘট স্থগিত

23 November, 2021 10:37:14

দাবি পূরণে সরকারের পক্ষ থেকে আশ্বাস পাওয়ায় সিলেটে ডাকা পরিবহন ধর্মঘট স্থগিত করেছে শ্রমিক ফেডারেশন।

সোমবার রাতে সিলেট বিভাগীয় কমিশনারের সঙ্গে বৈঠক শেষে ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আবু সরকার।

বৈঠক শেষে তিনি বলেন, বিভাগীয় কমিশনারের আশ্বাসের ভিত্তিতে আমরা ৫ জানুয়ারি পর্যন্ত ধর্মঘট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি। এই সময়ের মধ্যে আমাদের দাবি পূরণ না হলে আবারও ধর্মঘট ডাকা হবে।এর আগে সন্ধ্যা ৭টায় ফেডারেশন নেতাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন সিলেটের নতুন বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান। এতে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

পাঁচ দফা দাবিতে রবিবার এই ধর্মঘট আহ্বান করে পরিবহন শ্রমিক ফেডারেশন। সোমবার সকাল থেকে সিলেটে শুরু হয় এই ধর্মঘট। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী সাধারণ।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore