For Advertisement
বাসা থেকে ডেকে নিয়ে অটোচালককে হত্যা
ঢাকার সাভারে বাসা থেকে ডেকে নিয়ে সোহেল হোসেন নামে ২৮ বছর বয়সী এক অটোরিকশা চালককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রাতে সাভার পৌরসভার রাজাশন এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
নিহত সোহেল উত্তরের জেলা নীলফামারীর জলঢাকা থানার মোকছেদুল হোসেনের ছেলে। সাভারে রাজাশন এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থেকে অটোরিকশা চালাতেন তিনি।
নিহতের বাবা মোকছেদুল হোসেন বলেন, রাজশন বাজারে একটি দোকান বসে থাকার সময় স্থানীয় এক যুবক তাকে বলে সোহেল রিকশার ওপর পড়ে আছে। খবর পেয়ে দৌড়ে ঘটনাস্থলে গিয়ে দেখি আমার ছেলের পেট দিয়ে রক্ত বেরোচ্ছে। পরে তাকে নিয়ে দ্রুত এনাম হাসপাতালে যাই। কিন্তু আমার ছেলেটাকে আর বাঁচাতে পারলাম না।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, বন্ধু বা পরিচিত কেউ সোহেলকে বাসা থেকে ডেকে নিয়ে পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কে বা কারা তাকে হত্যা করেছে বিষয়টি সম্পর্কে এখনো স্পষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বের কোনো ক্ষোভ থেকেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে। এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। এ ব্যাপারে সাভার মডেল থানায় মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore