Thursday 19 November, 2026

For Advertisement

যশোরে বিতর্কিত তাঁতীলীগ নেতা কাকন খুন

18 November, 2021 9:31:44

যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তাঁতী লীগ নেতা আব্দুর রহমান কাকন (৩৫) খুন হয়েছেন। তিনি শহরের বারান্দি মোল্লাপাড়া কবরস্থান এলাকার আব্দুল হামিদের ছেলে। রাত পৌনে সাড়ে ১০ টার দিকে মোল্লাপাড়া কবরস্থানের পাশে একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে। মৃতের ছোট ভাই রিফাত জানান, বুধবার রাত সাড়ে ১০ টার দিকে কাকন বাড়ির পাশে চায়ের দোকানে আড্ডা দিচ্ছেলেন। এ সময় একদল অজ্ঞত দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জুরুরি বিভাগের ডাক্তার ১১টা ৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

কোতোয়ালী মডেল থানার ওসি তাজুল ইসলাম, আব্দুর রহমান কাকনও বিতর্কিত নেতা। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। কোনো পক্ষ পূর্ব শত্রুতার জেরধরে তাকে হত্যা করতে পারে। ঘটনার পর আসামীদের আটকের জন্য পুলিশের একাধিক টিক কাজ করছে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore