Thursday 19 November, 2026

For Advertisement

ধামরাইয়ে চলন্ত বাসে আগুন

14 November, 2021 10:00:53

ঢাকার ধামরাইয়ে পোশাকশ্রমিকবাহী একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের এক ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আজ রোববার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের কসমস এলাকার ধামরাই ফায়ার স্টেশনের পাশে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, পোশাকশ্রমিকবাহী হামজা ব্রাদার্স পরিবহনের একটি বাস নবীনগরের দিকে যাচ্ছিল। বাসটি কসমস এলাকায় পৌঁছালে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে আগুন ধরে যায়। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল রানা গণমাধ্যমকে বলেন, আমরা পাঁচ মিনিটেই আগুন নিয়ন্ত্রণে আনি। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে। এ ঘটনায় দ্রুত বাস থেকে নামতে গিয়ে বেশ কয়েকজন যাত্রী হালকা আহত হন। পরে তারা প্রাথমিক চিকিৎসা নেন।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore