Thursday 19 November, 2026

For Advertisement

কালীগঞ্জে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

12 November, 2021 11:39:46

লালমনিরহাটের কালীগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।

বৃহস্পতিবার ভোরে উপজেলার গোড়ল ইউনিয়নের বুড়িরহাট সীমান্তের ৯১৭ নম্বর মেইন পিলারের কাছে এই ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে গোড়ল ইউনিয়নের মালগড়া এলাকার আলতাফ হোসেনের ছেলে আসাদুজ্জামান ভাষানীর নাম জানা গেছে।

গোড়ল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহামুদুল ইসলাম জানান, রাতে কয়েকজন বাংলাদেশি সীমান্তে ভারতীয় গরু পারাপার করতে যায়। এ সময় বিএসএফের গুনজুড়ি ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি করে। গুলিতে দুইজন মারা যান। আহত হয়েছেন কয়েকজন।

বিএসএফ সদস্যরা দুইজনের লাশ নিয়ে গেছে বলে জানান চেয়ারম্যান মাহামুদুল ইসলাম।

বিষয়টি সম্পর্কে লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore