For Advertisement
রাজবাড়ীতে আ.লীগ নেতাকে গুলি করে হত্যা
রাজবাড়ী সদরের বানিবহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মিয়াকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে বাড়ি ফেরার পথে তাকে গুলি করা হয়।
জানা যায়, রাতে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তের গুলিতে আহত হন আব্দুল লতিফ। দ্রুত উদ্ধার তাকে নেওয়া হয় ফরিদপুর মেডিকেলে। কিন্তু অবস্থা ভালো না হওয়ায় চিকিৎসকের পরামর্শে ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয় তার।
বানিবহ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা লতিফ জানান, খবর পেয়ে পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলাবহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক নমুনা পর্যবেক্ষণ করছেন।
কে বা কারা আব্দুল লতিফকে গুলি করেছে তা কারও কাছে স্পষ্ট নয়। পরিবারের সদস্যরাও বিষয়টি নিয়ে কোনো ধারণা করতে পারছেন না।
গতকাল বানিবহ ইউনিয়নে অনুষ্ঠিত হয়ে যাওয়া ইউপি নির্বাচনে আব্দুল লতিফ আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন বলে জানা গেছে।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore