For Advertisement
শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটে ফের পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু
দেশের দক্ষিণ -পশ্চিমাঞ্চলের অন্যতম নৌ-রুট শিমুলিয়া -বাংলাবাজার নৌ-রুটে আবারো পরিক্ষামূলক ভাবে ফেরী চলাচল শুরু হয়েছে।বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ১০ টায় শিমুলিয়া ৩ নং ফেরী ঘাট থেকে মিনি রোরো বেগম সুফিয়া কামাল ফেরীটি ১৭ টি মোটরসাইকেল ও ২ টি ছোট গাড়ী নিয়ে বিআইডব্লিউটিএ.টিসি, পদ্না সেতু কতৃপক্ষ ও সেনা বাহীনির যৌথ টিম নিয়ে ফেরীটি পদ্মা সেতুর ১৪ ও ১৫ পিলারের মাঝ দিয়ে বাংলাবাজের উদ্দেশ্যে ছেড়ে যায়।
আর এ ফেরীটি বেশ কিছু মোটরসাইকেল ও ছোট যানবাহন নিয়ে সেতুর ১৯ ও ২০ নাম্বার পিলারের মাঝ দিয়ে অতিক্রম করে দুপুর পৌনে ১ টায় শিমুলিয়া ঘাটে আসে।এর পর থেকেই শুরু হয় এ নৌ-রুটে ফেরী চলাচল। তবে শুধু মাত্র দিনের বেলায় হালকা যানবাহন নিয়ে ৪ টি ফেরী চলবে এ নৌ-রুটে এ মনটাই জানিয়েছেন ফেরী কতৃপক্ষ।
এর আগে পদ্মায় স্রোতের মাত্রা বেড়ে যাওয়ায় ও পদ্মা সেতুর নিরাপত্তা কারনে গত ১৮ আগষ্ট থেকে এনৌ-রুটে ফেরী চলাচল অনিদিষ্ট কালের জন্য বন্ধ রাখে ফেরী কতৃপক্ষ। তবে মাঝে এক সপ্তাজ শুধু দিনের বেলায় সিমিত পরিসরে ফেরী চলাচল শুরু হলেও তা আবারো বন্ধ করে দেয় ফেরী কতৃপক্ষ।
গত ২৬ অক্টোবর পরিক্ষামুলক ভাবে কুঞ্জলতা নামের একটি ফেরী এ নৌ-রুটে চলাচল করলেও পরে সেটি আর স্রোতের কারনে চালানো সম্ভব হয়নি।প্রসঙ্গত পর পর কয়েক দফায় পদ্মা সেতুর পিলারের সাথে ফেরী ধাক্কা লাগার ঘটনায় এ নৌ-রুটে দীর্ঘ দিন যাবত ফেরী চলাচল বন্ধ রাখে ফেরী কতৃপক্ষ।ফলে এ নৌ-রুট ব্যাবহারকারীরা পরেন চরম ভোগান্তি ও দূর্ভোগে।তবে যাত্রী পারাপারের জন্য লঞ্চ ও স্পীড চলাচল করছে।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore