Thursday 19 November, 2026

For Advertisement

পিস্তল হাতে ভাইরাল সেই রোহিঙ্গা যুবক আটক

30 October, 2021 5:57:57

পিস্তল হাতে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি দিয়ে ভাইরাল রোহিঙ্গা যুবক জুবায়েরকে (৩০) আটক করেছে যৌথ বাহিনী।

শুক্রবার (২৯ অক্টোবর) টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্প থেকে তাকে আটক করা হয়। তিনি ওই ক্যাম্পের মো. সিদ্দিকের ছেলে।

এপিবিএন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রোহিঙ্গা যুবক জুবায়েরকে (৩০) তার শেড হতে আটক করা হয়। তিনি ক্যাম্প অভ্যন্তরে ডাকাত দলের সক্রিয় সদস্য হিসেবে অপহরণ, চাঁদাবাজি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পিস্তল হাতে তার একটি ছবি ভাইরাল হয়।

কক্সবাজার ১৬ এপিবিএন অধিনায়ক তারিকুল ইসলাম তারিক জানান, আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore