Thursday 19 November, 2026

For Advertisement

ফেরি ডুবি: শুরু হয়েছে তৃতীয় দিনের উদ্ধার অভিযান

29 October, 2021 10:21:51

পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া ফেরি আমানত শাহ উদ্ধারে তৃতীয় দিনের কাজ শুরু করেছে উদ্ধারকারী জাহাজ হামজা ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

শুক্রবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে এ উদ্ধার অভিযান শুরু হয়।

১৪ যানবাহনের মধ্যে গত দুদিনে পাঁচটি কাবার্ড ভ্যান, চারটি ট্রাক ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

বাকি ৫ যানবাহন উদ্ধারে আজ অভিযান শুরু করা হয়েছে।

বিআইডব্লিউটিসি জানিয়েছে, উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। তবে অপর উদ্ধারকারী জাহাজ প্রত্যয় এখনো ঘটনাস্থলে এসে পৌঁছায়নি।

এ ঘটনায় নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে গঠন করা হয়েছে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore