Thursday 19 November, 2026

For Advertisement

কড়া নিরাপত্তায় ইকবালকে আনা হলো কুমিল্লায়

22 October, 2021 5:57:19

কক্সবাজারে আটকের পর কড়া নিরাপত্তায় পূজামণ্ডপে কোরআন রাখা সেই ইকবাল হোসেনকে কুমিল্লায় আনা হয়েছে।

শুক্রবার দুপুর ১২টায় একটি কালো মাইক্রোবাসে করে তাকে কুমিল্লা পুলিশ লাইনে আনা হয়।

বৃহস্পতিবার রাতে তাকে কক্সবাজার থেকে গ্রেফতার করা হয়। পরে ওই রাতেই পুলিশের একটি টিম কক্সবাজার পৌঁছে ইকবালকে সনাক্ত করে।

পরে কক্সবাজার পুলিশের কাছ থেকে ইকবালকে নিয়ে ভোররাতে রওনা হয়ে দুপুরে এসে কুমিল্লা এসে পৌঁছায় কুমিল্লা পুলিশ।

এদিকে, জেলা পুলিশের একটি সূত্র জানিয়েছে ইকবালকে জিজ্ঞাসাবাদ করে বিকালের পর উল্লেখিত বিষয়ে প্রেস ব্রিফিং করে গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore