Thursday 19 November, 2026

For Advertisement

সেন্টমার্টিন থেকে ফিরছেন আটকেপড়া পর্যটকরা

19 October, 2021 12:43:17

দুদিন আটকা থাকার পর মঙ্গলবার সেন্টমার্টিন ছেড়েছেন প্রায় আড়াইশো পর্যটক। সকাল সাড়ে ৭টার দিকে ছয়টি ট্রলারে করে টেকনাফের উদ্দেশ্যে রওনা দেন তারা।

বৈরী আবহাওয়ার কারণে গত রবিবার (১৭ অক্টোবর) থেকে সেন্টমার্টিন থেকে টেকনাফে ট্রলার চলাচল বন্ধ থাকায় দ্বীপটিতে আটকা পড়েন পর্যটকরা।

সেন্টমার্টিন বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম জানান, আবহাওয়া পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় পর্যটকদের নিয়ে ট্রলারে করে যাত্রা শুরু হয়েছে।

তিনি আরও জানান, সোমবার (১৮ অক্টোবর) বিকেল থেকে যাত্রীবাহী ট্রলার চলাচল অনুমতি দেওয়া হয়। কিন্তু গতকাল কোনো ট্রলার সেন্টমার্টিন ছেড়ে আসেনি। কারণ দ্বীপ থেকে একটি ট্রলার টেকনাফ পৌঁছাতে তিন ঘণ্টা সময় লাগে। রাতে মধ্য সাগরে কোনো খারাপ অবস্থা হলে আরও বেশি সমস্যায় পড়তে হতো। এছাড়া রাতের বেলা টেকনাফে পৌঁছানোর পর সেখান থেকে বিভিন্ন গন্তব্যে যাওয়াটাও কষ্টকর হতো। তাই মঙ্গলবার সকালে সেন্টমার্টিন থেকে যাত্রীবাহী ট্রলার ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তিনি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী জানান, সাগরে পরিস্থিতি শান্ত হওয়ায় মঙ্গলবার সকালে দ্বীপ থেকে ট্রলারে করে পর্যটকরা তাদের গন্তব্যে ফিরতে শুরু করেছেন।

সেন্টমার্টিন কোস্টগার্ডের স্টেশন কর্মকর্তা লে. তারেক আহমেদ জানান, মঙ্গলবার সকালে অবস্থা স্বাভাবিক থাকায় দুদিন ধরে ফিরতে না পারা পর্যটকরা ছয়টি ট্রলারে টেকনাফে রওনা দিয়েছে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore