Thursday 19 November, 2026

For Advertisement

গাজীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে মা নিহত, আহত সন্তান

13 October, 2021 12:18:45

গাজীপুরের সন্তানসহ এক মা ট্রেনের নিচে কাটা পড়েছেন। এতে মায়ের মৃত্যু হলেও তার সন্তান হাতে গুরুতর আঘাত পেয়েছে। আজ বুধবার (১৩ অক্টোবর) সকাল সাতটার দিকে শ্রীপুর রেল ষ্টেশন সংলগ্ন কাটাপুল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শ্রীপুর রেলওয়ে ষ্টেশন মাষ্টার হারুণ অর রশিদ। তাৎক্ষণিকভাবে আহত ও নিহতদের পরিচয় জানা যায়নি।

তিনি জানান, সকাল সাড়ে দিকে ষ্টেশন চত্ত্বর থেকে প্রায় এক কিলোমিটার উত্তরে কাটাপুল এলাকায় ট্রেনের নিচে সন্তানসহ এক নারী কাটা পড়ার খবর পান। এতে ওই নারী ঘটনাস্থলেই নিহত ও তার কন্যা সন্তানের হাতে গুরুতর আহত হয়। সন্তানকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। তবে এটা আত্মহত্যা নাকি দুর্ঘটনা তার নিশ্চিত করে বলা যাচ্ছে না। তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জেনে রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। এবিষয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মাহমুদা জানান, শিশুটির হাত থেকে মাংস খুলে চলে আসছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকা অথবা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore