For Advertisement
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র, মাদকসহ গ্রেপ্তার ৬
কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্প থেকে অস্ত্র, মাদকসহ ছয় রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছেন ১৪ এপিবিএন ও জেলা পুলিশের সদস্যরা। এ সময় তাঁদের কাছ থেকে একটি দেশীয় ওয়ান শুটারগান, একটি কার্তুজ ও ২০০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ছয়জন হলেন নুর হোসেন (২৭), মোহাম্মদ ফারুক (৩৫), নুর হোসেন (৪০), মোহাম্মদ কামাল হোসেন (৩০), জিয়াউর রহমান (৩১) ও আয়াতুল্লাহ (২৮)। তাঁরা সবাই উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে বাসিন্দা বলে জানা গেছে।
গতকাল সোমবার উখিয়ার কুতুপালং জি ব্লকের ৪১ ও ৪২ নম্বর ব্লকের পার্শ্ববর্তী কাঁটাতারের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক ও পুলিশ সুপার নাঈমুল হক। তিনি বলেন, অভিযানের সময় তাঁরা দেশীয় অস্ত্র সঙ্গে নিয়ে ইয়াবা সেবন করছিলেন। পরে তাঁদের উখিয়া থানা-পুলিশে সোপর্দ করে মামলা রুজু করা হয়েছে।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore