Monday 27 July, 2026

For Advertisement

রাজশাহী মেডিকেলের কোভিড ইউনিটে আরও ৫ মৃত্যু

11 October, 2021 10:18:29

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের কেউ করোনায় মারা না গেলেও দুইজনের মৃত্যু হয়েছে উপসর্গে। আর করোনা নেগেটিভ হওয়ার পরও অন্যান্য শারীরিক জটিলতায় মারা গেছেন তিনজন। মৃতদের মধ্যে রাজশাহীর তিনজন, চাঁপাইনবাবগঞ্জের একজন ও নওগাঁর একজন। তাদের চারজন পুরুষ এবং একজন নারী।

রবিবার সকাল ৯টা থেকে সোমবার সকাল ৯টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

তিনি জানান, ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি। তবে করোনা উপসর্গ নিয়ে রাজশাহী ও নওগাঁর একজন করে মারা গেছেন। এছাড়া করোনা নেগেটিভ হয়েও অন্যান্য শারীরিক জটিলতায় মারা গেছেন রাজশাহীর দুইজন এবং চাঁপাইনবাবগঞ্জের একজন।

এই সময়ে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ৩ জন এবং ৩ ও ২৯/৩০ নম্বর ওয়ার্ডে একজন করে মারা গেছেন।

১৯২ শয্যার রামেক হাসপাতাল করোনা ইউনিটে সোমবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ১০৪ জন। বর্তমানে রাজশাহীর ৩৭ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৯ জন, নাটোরের ১০ জন, নওগাঁর ১৫ জন, পাবনার ১৫ জন, কুষ্টিয়ার ৬ জন, সিরাজগঞ্জের একজন এবং মেহেরপুরের একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৩২ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৪৩ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ২৯ জনের। এছাড়া ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১২ জন। এই এক দিনে হাসপাতাল ছেড়েছেন ৯ জন।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore