Thursday 19 November, 2026
For Advertisement
অর্ধশত যাত্রী নিয়ে পদ্মায় নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
29 September, 2021 5:40:22
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের পাঁকা ইউনিয়নে পদ্মা নদীতে নৌকাডুবে চারজনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। শিবগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার কাজ চালাচ্ছে।
স্থানীয়দের বরাত দিয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা উজ্জ্বল হক জানান, শ্যালোমেশিন চালিত একটি নৌকা ৪০-৫০ জন যাত্রী নিয়ে পদ্মা নদীর পাঁকা ঘাট থেকে ছেড়ে আসার পর মাঝ নদীতে পৌঁছালে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এতে চারজনের মৃত্যু হয়।
শিবগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ও স্থানীয় জনপ্রতিনিধিরা উদ্ধার কাজ চালাচ্ছে বলে জানান তিনি।
বিস্তারিত আসছে…..
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore