Thursday 19 November, 2026

For Advertisement

সিলেটে ট্রাকচাপায় প্রাণ গেলো ২ পথচারীর

26 September, 2021 1:09:52

সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে ট্রাকচাপায় দুই পথচারীর মৃত্যু হয়েছে।

রোববার (২৬ সেপ্টেম্বর) সকালে ওসমানীনগর উপজেলার দয়ামীর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ।

নিহতরা হলেন-সিলেটের গোলাপগঞ্জের কামরুল ইসলাম (৫০) ও খুলনা জেলার সোনাডাঙ্গা থানার নবীনবাগ এলাকার হানিফ উল্লার ছেলে ইদ্রিস আলী (৩৫)।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, দেশবন্ধু পার্সেল কোম্পানির একটি ট্রাক প্রথমে ধীরে চলা অপর একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। পরে মহাসড়কে থাকা দুই পথচারীকে পেছন থেকে চাপা দেয় ট্রাকটি। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করেছে। তবে দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছেন।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore